Compaction
কমপ্যাকশন
LSM tree-র background ঝাড়ু — একাধিক SSTable merge করে পুরনো version, tombstone, বাতিল space মুছে ফেলা।
Merge নিয়ম: একই key-এর newest version জেতে; tombstone শেষ level-এ ফেলা নিরাপদ (আর কোথাও পুরনো copy থাকবে না)।
- Size-tiered: সস্তা write, খারাপ read — অনেক same-size run জমে
- Leveled: প্রতি level overlap cap (RocksDB default) — read ভালো, write amplification বেশি
- Write amplification = compaction-এ লেখা bytes / user-এর লেখা bytes — এটাই LSM-এর rent
Background thread-এ চলে, কিন্তু I/O burst latency spike দেয় — p99 graph-এ compaction-এর ছায়া চেনা যায়।