Foundationপ্রথম নীতি থেকে
LEVEL 9 · Distributed Systems

Happens-Before

হ্যাপেন্স-বিফোর

Causality-র গাণিতিক সংজ্ঞা (→) — এক process-এ আগে-পরে, বা message send-এর আগে receive; বাকি সব জোড়া concurrent।

also: happened-before

Lamport-এর সংজ্ঞা, তিন নিয়মে:

1. একই process-এ a আগে, b পরে          → a → b
2. m পাঠানো event, তার receive event    → send(m) → recv(m)
3. transitivity: a → b আর b → c        → a → c
  • Partial order — ¬(a→b) ∧ ¬(b→a) মানে concurrent, একসাথে ঘটেছে এমন দাবি নয়, শুধ unordered
  • Physical time এখানে নেই — সংজ্ঞাটা সম্পূর্ণ message flow-এর উপর দাঁড়ানো
  • Vector clock এই relation-এর exact detector; consistency model-গুলো (causal, linearizable) সবই এই ভিত্তির উপরে গড়া