Foundationপ্রথম নীতি থেকে
LEVEL 7 · Computer Networking

MAC Address

ম্যাক অ্যাড্রেস

NIC-এর 48-bit hardware identifier, যেটা link layer-এ frame কোন device-এ যাবে ঠিক করে।

also: mac

48 bit = 6 byte, hex colon-separated:

d8:bb:c1:2a:9f:04
└─ OUI ─┘└─ NIC ─┘

প্রথম ৩ byte OUI — IEEE-তে vendor-এর নিবন্ধিত prefix, শেষ ৩ byte ওই vendor-এর দেওয়া serial।

Local scope — MAC শুধু এক link-এ অর্থবহ। Router পেরোলে frame-এর source/destination MAC বদলে যায়, IP একই থাকে; তাই end-to-end identification-এর কাজ IP-এর, MAC-এর নয়।

Broadcast আর spoofing — ff:ff:ff:ff:ff:ff মানে segment- এর সবাই। Address NIC-এ burned-in মানে অপরিবর্তনীয় নয়: ip link set dev eth0 address ... দিয়ে বদলানো যায় — তাই MAC filtering security boundary না, শুধু convenience।

ip link show eth0 | grep ether
ip neigh        # LAN-এ কার MAC জানা আছে