Foundationপ্রথম নীতি থেকে
LEVEL 12 · Virtualization, Containers & Cloud

OverlayFS

ওভারলে এফএস

Union mount filesystem — একাধিক read-only lowerdir আর একটা writable upperdir স্তরে-স্তরে সাজিয়ে একটাই merged view দেখায়।

also: overlay-filesystem, union-mount

lowerdir : একাধিক read-only স্তর (image layer), priority-order-এ স্ট্যাক
upperdir : একটাই writable স্তর — এই container-এর নিজস্ব পরিবর্তন
workdir  : OverlayFS-এর অভ্যন্তরীণ scratch space
merged   : container যা দেখে — সব স্তর মিলিয়ে একটাই ঐক্যবদ্ধ view
  • Upper-এর file lower-এর একই নামের file-কে ঢেকে দেয়; মোছা file “whiteout” marker দিয়ে upper-এ চিহ্নিত হয়, lower-এর copy অক্ষত থাকে
  • একাধিক container একই lowerdir (image layer) share করতে পারে — disk space আর pull-time দুই-ই বাঁচে, কারণ কেউ কারো upperdir স্পর্শ করে না
  • Docker image-এর প্রতিটা layer আসলে একটা lowerdir; docker run প্রতি container-এর জন্য নতুন, খালি upperdir তৈরি করে