Slotted Page
স্লটেড পেজ
Page-এর ভেতরের arrangement — শুরুতে slot array, শেষ থেকে tuple data, মাঝে free space।
Variable-size row-এর জন্য fixed slots অপচয়; slotted layout সমাধান:
[ header | slot0 slot1 ... slotN ...... free ...... | dataN ... data0 ]
↑ slot i = (offset, length) ↑ উল্টো দিকে বাড়ে
- Slot number stable, offset নয় — tuple সরলেও external reference
(page, slot)ভাঙে না - Update বড় হলে tuple নতুন জায়গায়, পুরনো slot forwarding pointer রাখে
- Fragmentation: মাঝের ফাঁকা গলদগুলো vacuum/defrag-এর খাদ্য
PostgreSQL heap page-ঠিক এটাই — heap_page_items(get_raw_page(...))
দিয়ে slot-by-slot দেখা যায়।