Foundationপ্রথম নীতি থেকে
LEVEL 0 · Mathematical Foundations

Binomial Coefficient

দ্বিপদী সহগ

`C(n,k)` বা `ⁿCₖ` — `(x+y)ⁿ` -এর বিস্তারে `xᵏ` -এর সহগ, আর একই সাথে `n` থেকে `k` বাছার সংখ্যা।

(x+y)ⁿ = Σₖ C(n,k) xᵏ yⁿ⁻ᵏ

x = y = 1 বসালে Σ C(n,k) = 2ⁿ — সব subset-এর সংখ্যা। দুইটা সম্পূর্ণ ভিন্ন পথে (বীজগণিত আর গোনা) একই উত্তর।

Pascal’s triangle হলো Pascal’s identity-র দৃশ্যরূপ:

        1
      1   1
    1   2   1
  1   3   3   1
1   4   6   4   1

প্রতিটা সংখ্যা উপরের দুইটার যোগফল — C(n,k) = C(n−1,k−1) + C(n−1,k)

CS-এ কোথায়:

  • Binomial distribution — n টা স্বাধীন trial-এ k টা সফল হওয়ার সম্ভাবনা
  • C(2n,n) = দুইটা thread-এর n operation-এর interleaving সংখ্যা (n=10 → ১,৮৪,৭৫৬ — এজন্যই race condition ধরা কঠিন)
  • Catalan সংখ্যা C(2n,n)/(n+1) — balanced bracket, binary tree, stack permutation-এর সংখ্যা
  • Load balancing আর hash table বিশ্লেষণে