DHCP
ডিএইচসিপি
Host boot হলে IP address, gateway, DNS-সহ network config automatically lease করে দেওয়ার protocol।
নতুন device-এর কাছে কোনো address নেই — DHCP চার ধাপে সব জুগিয়ে দেয় (DORA):
| ধাপ | message | direction |
|---|---|---|
| Discover | “server কেউ আছ?” | broadcast |
| Offer | “এই 192.168.1.42 নে” | server -> client |
| Request | “আমি ওটাই চাই” | broadcast |
| Ack | “lease অনুমোদিত” | server -> client |
UDP-তেই চলে — client port 68, server port 67। Lease-এর সাথে আসে subnet mask, default gateway, DNS, lease duration; সময়ের অর্ধেকে (T1) renewal শুরু হয়।
টুকনো
- Server ভিন্ন subnet-এ থাকলে relay agent broadcast forward করে
- MAC-ভিত্তিক reservation দিয়ে fixed IP
- IPv6-এ সমতুল্য দুই পথ: SLAAC আর DHCPv6
sudo dhclient -v eth0
journalctl -u systemd-networkd | tail