Subnet Mask
সাবনেট মাস্ক
IP address-এর কোন অংশ network আর কোন অংশ host, সেটা আলাদা করার bitmask।
IP address দুই ভাগ — network part আর host part। কোথায় ভাগ হয়েছে সেটাই mask বলে দেয়: mask-এ 1 মানে network bit।
IP 192.168.10.130
Mask 255.255.255.192 (= /26)
IP & Mask = 192.168.10.128 <- network address
host bits সব 1 = 192.168.10.191 <- broadcast
usable hosts = .129 - .190 (62টা)
AND operation — device নিজের IP আর destination-এর IP-তে mask AND করে; দুটো network address মিললে direct delivery, না মিললে packet gateway-তে যায়। Default gateway লাগবে কি না — এই একটা হিসাবই ঠিক করে দেয়।
Classful যুগে /8, /16, /24 fixed boundary ছিল; এখন মাস্কই
সব — CIDR notation /26 আর dotted mask একই কথার দুই রূপ।
ifconfig eth0 | grep netmask
ip -4 addr show eth0