Foundationপ্রথম নীতি থেকে
LEVEL 0 · Mathematical Foundations

Induction

আরোহ পদ্ধতি

অসীম সংখ্যক ক্ষেত্র সসীম যুক্তিতে প্রমাণ করার একমাত্র হাতিয়ার — base case আর inductive step। Recursion-এর গাণিতিক যমজ।

also: mathematical induction, structural induction

দুইটা ধাপ প্রমাণ করলেই অসীম সংখ্যক দাবি প্রমাণিত:

Base case:       P(n₀) সত্য
Inductive step:  ∀k ≥ n₀ : P(k) → P(k+1)

তিনটা রূপ:

রূপInductive hypothesis
WeakP(k) সত্য
StrongP(n₀) … P(k) — সবগুলো সত্য
Structuralউপাদান-structure-গুলোর জন্য সত্য

Strong লাগে যখন P(k+1) প্রমাণ করতে আরো আগের কিছু দরকার — যেমন Fibonacci (দুইটা আগের মান) বা prime factorisation।

Recursion-এর সাথে সম্পর্ক — এটাই মূল অন্তর্দৃষ্টি:

Induction[[recursion]]
P(n)function-এর specification
Base caseif n == 0: return …
Inductive hypothesisrecursive call ঠিক কাজ করে — এই বিশ্বাস
Inductive stepসেই ফল দিয়ে উত্তর বানানো
[[well-ordering-principle]]argument ছোট হচ্ছে, base-এ পৌঁছাবে

“Recursive leap of faith”-টা আসলে inductive hypothesis। Recursion লিখতে শেখা মানে induction-এ চিন্তা করতে শেখা।

নাম নিয়ে সতর্কতা: mathematical induction deductive ও নিশ্চিত। “কয়েকটা উদাহরণ দেখে সাধারণীকরণ” (inductive reasoning) সম্পূর্ণ ভিন্ন জিনিস এবং প্রমাণ নয়।