Proposition
প্রতিজ্ঞা
এমন একটা declarative বাক্য যার একটা নির্দিষ্ট সত্যমান আছে — হয় true, নয় false। প্রশ্ন, আদেশ বা variable-সহ template proposition নয়।
also: statement
একটা proposition-কে হয় সত্য নয় মিথ্যা হতে হবে — দুটোই একসাথে নয়, কোনোটাই না এমনও না।
| বাক্য | Proposition? |
|---|---|
2 + 2 = 4 | হ্যাঁ (T) |
2 + 2 = 5 | হ্যাঁ (F) |
| “দরজা বন্ধ করো” | না — আদেশ |
| “এখন কয়টা বাজে?” | না — প্রশ্ন |
x > 5 | না — x না জানলে সত্যমান নেই |
| “এই বাক্যটা মিথ্যা” | না — স্ববিরোধী |
শেষ দুটো গুরুত্বপূর্ণ। x > 5 একটা [[predicate]] — variable বসালে
proposition হয়। আর liar paradox দেখায় যে সব ভাষার বাক্যকে সত্য/মিথ্যা
বলা যায় না, যে ফাটল থেকে পরে Gödel-এর incompleteness আর halting
problem-এর জন্ম।
কোডে একটা if condition আক্ষরিকভাবে একটা proposition — evaluate
হয়ে true বা false হয়।