Latch
ল্যাচ
একটা level-triggered মেমরি উপাদান — enable সিগন্যাল সক্রিয় থাকাকালীন পুরো সময় transparent (output সরাসরি input অনুসরণ করে)।
সবচেয়ে সরল রূপ — দুইটা cross-coupled NOR gate (SR latch), যেখানে প্রতিটা gate-এর output অন্যটার input-এ ফিরে যায় (feedback), তৈরি করে প্রথম “state ধরে রাখা” সার্কিট।
Flip-flop-এর সাথে মূল পার্থক্য: latch level-triggered (enable HIGH থাকাকালীন transparent), flip-flop edge-triggered (শুধু clock-এর একটা নির্দিষ্ট মুহূর্তে বদলায়)। এই পার্থক্যটাই সিঙ্ক্রোনাস ডিজাইনে [[flip-flop]]-কে ব্যবহারিকভাবে অপরিহার্য করে তোলে — transparent latch একটা feedback loop-এ এক clock period-এ একাধিকবার state বদলে ফেলতে পারে (“race-through”)।
SR latch-এর S=R=1 একটা নিষিদ্ধ state — দুইটা output-ই 0
হয়ে যায় (পরিপূরক হওয়ার নিয়ম ভাঙে), আর তারপর একসাথে 0,0-তে ফিরলে
ফলাফল অনির্ধারিত (race condition, গেট-স্তরে)।