SRAM
এসর্যাম
Static RAM — সাধারণত 6-transistor cell (দুইটা cross-coupled inverter + দুইটা access transistor), power থাকা পর্যন্ত data ধরে রাখে, refresh লাগে না।
মূল কাঠামো [[latch]]-এর cross-coupled feedback ধারণারই একটা transistor-স্তরের, ঘনত্ব-অপ্টিমাইজড রূপ — কোনো clock/enable gate-level component না, সরাসরি transistor দিয়ে।
৬ transistor প্রতি bit — [[dram]]-এর ১ transistor+১ capacitor-এর তুলনায় অনেক বেশি এলাকা লাগে, তাই ব্যয়বহুল আর কম-ঘনত্বের। কিন্তু দ্রুত, আর refresh-এর দরকার নেই — এই কারণেই CPU cache (ছোট, দ্রুত, ব্যয়বহুল অংশ) SRAM ব্যবহার করে, মূল RAM (বড়, সস্তা) DRAM।